শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের অবস্থান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকাধীন লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের শতশত মানুষ এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বাড়ি-ঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয় বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ও বিয়ে সাদী বন্ধ হয়ে গেছে। ইতোপূর্বে তারা আরো কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানালেও তাদের দূর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম, সায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আলাউদ্দিন, আব্দুন নূর, আহাদ মিয়া, সাহেদ আহমদ, সুনু মিয়া, সানুর মিয়া, সৈয়দ মসঊদ রহমান মতিন প্রমুখ ।
অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে সাক্ষাতকালে তিনি তাদের বক্তব্য শুনেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বিষয়টি সুরাহা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain