শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

২’শ পরিবারের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ২৮নং ওয়ার্ডের হাজরাই, খাদিম, শাহপরান (রহ.) ও নগরীর দরগা গেইট এলাকায় ২ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।
এসময় আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই, রমজানের প্রথম দিন থেকেই এসব মানুষ যেন স্বস্তিতে সেহরি ও ইফতার করতে পারে। তাই তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি। নিজেদের উপার্জনের একটি বড় অংশ মানবতার কল্যাণে ব্যয় করছেন, যা সত্যিই প্রশংসনীয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রমিজ উদ্দিন, মুহাম্মদ মুশাহিদ আলী সাংবাদিক এনামুর রহমান, পাঞ্জাখানা জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, মোতাহের হোসেন, কাউসার আহমদ, মোহাম্মদ রজব আলী, আশিক মিয়া। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ, সুশীল সমাজের গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain