শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাম গণতান্ত্রিক জোট

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম কমানো ও দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গত (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাস এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’ নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন,বাসদ(মার্কসবাদী জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সরফরাজ আহমেদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা,বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,সারাদেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানী, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস জণগণের জানমালের নিরাপত্তাকে দূর্বিসহ করে তুলেছে। এক্ষেত্রে সরকার চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। একইসাথে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু এক্ষেত্রে সরকারের কর্মকাণ্ড ও অগ্রগতি খুবই হতাশাজনক। উপরোক্ত বিষয়গুলোকে প্রয়োজনীয় অগ্রাধিকার না দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করা ও সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের নানা ধরনের অপতৎপরতা চলছে- যা সরকারের আপাত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা কোন মতেই কাম্য নয়। নেতৃবৃন্দ,অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন, জীবিকা ও জানমালের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও মব সন্ত্রাস বন্ধে দৃশ্যমান ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান হয়‌।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain