শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: নবগঠিত নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি থেকে ৫ জন পদত্যাগ করেছেন। রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একত্রিত হয়ে পদত্যাগ করেন।
পদত্যাগ করেছেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সহ-সভাপতি সায়েম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. তারেক আহমদ শাওন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান আরাফাত ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।
এসময় পদত্যাগের কারণ হিসেবে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, গতকাল ১ মার্চ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ পেয়েছে সেখানে আমরা দেখতে পাই দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে অছাত্র একজনকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। যেখানে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ নিয়মিত ছাত্র-ছাত্রীর দ্বারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে কমিটি হবে, সেখানে একজন ছাত্রকে সভাপতি করায় এমন সংগঠন বিরোধী কর্মকান্ডে আমরা বিষ্মিত। তারই ধারবাহিকতায় ১১ সদস্য গঠিত এই কমিটির আমরা ৫ জন পদত্যাগ করতে বাধ্য হয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে পদত্যাগ পত্রটি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন সারাদেশে যেভাবে কমিটি কঠন করা হচ্ছে সেই ভাবে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও নিয়মিত ছাত্রদের দ্বারাই ঘটন করা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain