শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেটে সড়ক দখলমুক্ত করতে ‘২৪ ঘন্টার আল্টিমেটাম’

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সচেতন নাগরিক সমাজ। বুধবার দুপুরে মহানগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন, বেলায়েত হোসেন মোহন প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করতে হবে। এখানে ঠিকমতো চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিলেট শহরে সংঘটিত ছিনতাই ও চুরিতে হকারদের আশ্রয় প্রশ্রয় রয়েছে। তাই নগরীর ফুটপাত হকারমুক্ত হলে চুরি-ছিনতাই কমে আসবে। হকাররা তাদের ব্যবসার জন্য নির্ধারিত স্থানে ফিরে না গেলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুশিয়ারি দেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain