শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৬৬৯ এর ইফতার মাহফিল গত ৪ মার্চ, ৩ রমজান মঙ্গলবার বিকালে সমিতির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শামীম।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন আহমদ, দ্বীন ইসলাম, আব্দুস সোবাহান, বাহার উদ্দিন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোবারক আলী, রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী চুনু মিয়া, শাজাহান মিয়া, লাল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান শামীম বলেন, পবিত্র মাহে রামজান মাসের রহমত, মাগফিরাত ও নাযাত প্রাপ্তিতে আল্লাহর হুকুম মেনে নামাজ, রোজা ও ইবাদত বন্দেগি করতে হবে। রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাই অন্যান্য মাসের চেয়ে উত্তম এমাস। তিনি বলেন, শুধু দুনিয়ার লাভের পিছনে ছুটলে চলবেনা জীবিকা নির্বাহের পাশাপাশি শ্রমিকদেকে আখেরাতের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain