শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

দ্রব্যমূল্যের দাম বেড়েছে এটি অস্বীকার করার সুযোগ নেই: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জিনিস পত্রের দাম বেড়েছে এটি অস্কীকার করার সুযোগ নেই। শেখ হাসিনা ব্যবসা করে না। অন্য দেশে যে যে পন্যে দাম বেড়েছে তা তিনি কমাতে পারবে না। দেশের উৎপাদিত পন্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। হুহু করে যে পন্যের দাম বেড়েছে তা নিয়ন্ত্রণ করা হবে। ট্যাক্স রিভেট দিবো, ভ্যাট মৌকুফ করবো, বিদেশ থেকে বিনা শুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।

নিত্যপন্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে ধমন করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার বলে এমন মন্তব্য করেন তিনি।

 

শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।

৮৫ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain