শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নারীর প্রতি সহিংস তার প্রতিবাদে এমসি কলেজ ছাত্রদলের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। সোমবার দুপুর ১ টায় কলেজের প্রধান ফটকের সামনে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাইমিনুল হক তপু’র সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদলের পাশাপাশি কলেজে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে সেলিম আহমদ সাগর বলেন, ‘দেশব্যাপী নারী ও শিশুর প্রতি যে অপরাধ সংগঠিত হচ্ছে সেজন্যে অপরাধীদেরকে শনাক্ত করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। এভাবে একটা দেশ চলতে পারে না।’ তিনি বলেন, ‘নারী শিশুদের অধিকার নিশ্চিত না করে কোন সমাজ উন্নতি করতে পারে না। দেশের বতর্মান সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা অনতিবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ সামি (আজহারুল ইসলাম), যুগ্ম-আহবায়ক হাফিজ আহমদ সুজন, যুগ্ম-আহবায়ক রাজিব হোসেন, সদস্য জাকির চৌধুরী, ছাত্রদল নেতা শুভন শাহজাহান আবিদ, দেবব্রত দেব (সুনাম দেব) আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, হাবিবুর রহমান নাঈম, রনি পাল, মোঃ খুরশেদ আহমদ, মহসিন আহমদ সুহেল, কিবরিয়া আহমদ সামি, আব্দুল করিম কিবরিয়া, সেলিম উদ্দিন, সোহাগ আলম, আব্দুল্লাহ আল নাহিদ, মোস্তাক আহমদ শাকিল, তৌহিদ আহমদ, তৈয়বুর রহমান আবির, আবিদুর রহমান আবিদ, সজিব পাল, ইস্তিয়াক উদ্দিন জামি,ফাহমিদ উদ্দিন, হাবিব আহমদ, মারজান আহমেদ,জাকির হোসাইন, সাকিব আহমদ, সায়ান আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain