শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ে বিএনপির ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট দেশ থেকে আওয়ামীলীগ সরকার বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেনা। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে যে কোন অপশক্তি মাথাচারা দিয়ে উঠতে পারে। তাই আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে।
তিনি সোমবার (১৭ মার্চ) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাতুর তল বাজার মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে, যুবদল নেতা নাজমুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, লেংগুড়া ইউনিয়ন সভাপতি কমর উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শাহীন, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মাসুক আহমেদ, ৪নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির, যুবদল নেতা আব্দুল লতিফ।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সভাপতি লেছন মিয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিক আহমেদ, যুবদল নেতা জুবের আহমদ প্রমুখ। মাহফিলে পশ্চিম জাফলং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain