শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগরের জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের নগরীর মনিদা মার্কেট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঠানটুলা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আনন্দ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির আহবায়ক শফিকুল ইসলাম ,সদস্য সচিব মানিক মিয়া ,সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা ,যুগ্ম আহবায়ক মুরাদ আহমদ ,যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ,যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ ,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম , ,যুগ্ম আহবায়ক আব্দুর রউফ , যুগ্ম আহবায়ক রেদোয়ান রনি ,,সদস্য কুতুবউদ্দিন জুয়েল ,,সদস্য রাসেল আহমদ বেনু ,সদস্য নাইমুল ইসলাম আশিক ,সদস্য আব্দুল কাদির ,সদস্য শামসুদ্দিন ,আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সেচ্ছাসেবক দলের জালালাবাদ থানা শাখার সুন্দর একটা কমিটি হয়েছে,এই কমিটির মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি করবে। যাদেরকে দিয়ে আগামীতে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচী সফলভাবে পালন করবে।যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সফল করতেও প্রস্তুতের ঘোষণা দেন নেতৃবৃন্দ এবং দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে সিলেট মহানগর সেচ্চাসেবক দলের আওতাধীন জালালাবাদ থানা ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।

 

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain