শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

অসহায় ২শ’৫০ টি পরিবারে মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন– হাকিম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী প্রচেষ্টায় ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবিরের সার্বিক সহযোগিতায় নন্দীরগাঁও ২শ’ ৫০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। আব্দুল হাকিম চৌধুরী বলেন, আলী আহমদ দবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি শনিবার দুপুরে নন্দিরগাওঁ ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, পবিত্র রমযান মাসে বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবির প্রতিটি পরিবারের জন্য প্রায় ১২ শত টাকা সমমূল্যের খাদ্য সহায়তা নিসন্দেহে প্রসংশার দাবি রাখে। খাদ্য সহায়তা পেয়ে সকলেই মহান আল্লাহর কাছে উনি এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলী আহমদ দবির, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জব্বার,
বিশিষ্ট মুরব্বি মজর আলী, আপ্তাব আলী, নসিবুর রহমান, মতিউর রহমান, সাজিদুর রহমান, মুরাদ আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain