শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আনোয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর মদিনা মার্কেটের দুসকী পয়েন্ট এলাকায় জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকালিয়া রহ. মহিলা টাইটেল মাদ্রসা, এতিমখানা ও ইসলামী আইন গবেষণা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ, মদিনা মার্কেটের দুসকী পয়েন্ট এলাকায় জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকালিয়া রহ. মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের আশপাশের অসংখ্য মানুষ রয়েছেন সুবিধাবঞ্চিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাহে রমজান আমাদের সংযমের শিক্ষা দিয়ে অনাহারে থাকা মানুষের কষ্টে অংশীদার করে। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের দরিদ্র ও পিছিয়ে পরা মানুষের কল্যানে আমাদের কাজ কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম রমজানের শুরু থেকেই অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন। তারা দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছেন। তাদের এই মহতী কাজের মাধ্যমে সমাজের অগণিত মানুষ উপকৃত হচ্ছেন। আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দোয়া মাহফিলে আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain