শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে সাজানো সম্ভব : ইমদাদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে। একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।
তিনি গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলের তেমুখী ইউনিটের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলীর সভাপতিত্বে জিতু হাসান এবং আব্দুল হাদ লিমনের যৌথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ জুয়েল, আব্দুর রহমান শামীম ডাক্তার নুরুল হক, হাবিবুর রহমান আব্দুল আহাদ লিমন, ইমরান আহমেদ, সাদেক আব্দুল রকিব, দেলোয়ার হোসেন সায়েম, জাবেদ, বাদশা, সামাদ আহমদ, খালেদ আহমদ, মাসুম সাইদুল হক, মিনহাজুল আবদিন, কামরুল ইসলাম সম্রাট, রিয়াজ, ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain