শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নার্সিং এসোসিয়েশনের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম আক্তার, নর্থইষ্ট নার্সিং কলেজের শিক্ষক দিলোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট রাসেল আহমদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট নার্সিং এসোসিয়েশন উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গত ২৪ মার্চ রাতের আধারে সিলেট নগরীর মীরবক্সটুলায় এলাকায় অন্যায়ভাবে নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এই কিশোর গ্যাংরা শুধু মারামারি হানাহানি নয় অন্যান্য অপকর্মে জড়িত রয়েছে। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারী কিশোর গ্যাংয়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। গ্রেফতারকৃত ৩ জনকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। রোগীদের সেবায় নিয়েজিত ডাক্তার, নার্সদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে নার্সিং এসোসিয়েশন কর্মবিরতী সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

নার্সিং শিক্ষার্থী রবিন আহমদ, মুসফিক চৌধুরী, হ্নদয় আহমদ, সুফিয়ান, রাহুল দাশ, সহ সিলেটের ১২টি নাসিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain