শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নেে বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের মোটরসাইকেল এর ব্যাটারি ক্রয় করা নিয়ে কথাকাটাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গ্রামের মাইকে ঘোষণা দিয়ে দেশিয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাঠ ভাঙচুর করা হয়। এছাড়া দোকান ভাঙচুরের খবর জড়িয়ে পড়লে কয়েক গ্রামের লোকজন সংঘর্ষে জড়িত হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে যৌথবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পু্লিশ আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain