শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্র:১৯৩৩) এর উদ্যেগে ১৪০-তম আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। আজ বৃহস্পতিবার (১ মে) সকালে ১০ টায় তালতরাস্থ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে তালতলা পয়েন্ট থেকে লাল পতাকা বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা নুরুল ইসলাম মকবুল, সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ০০৭ এর দপ্তর  সম্পাদক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মো: জসিম উদ্দিন, দক্ষিান সুরমা থানা কমিটির সভাপতি বিল্লাহ হোসেন, শাহপরা থানা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, জালালাবাদ থানা কমিটির উপতেষ্টা নবীন হোসেন আকাশ, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমিন উল্লাহ আলা-আমিন, জেলা কার্যকারী কমিটির সদস্য মো: মোজ্জামেল হক, মো: রাজু, মো: জমির উদ্দিন, মো: ইনুস, সাগর বিশ্বাস, মো: শিরিন মিয়া, মো: খলিল মিয়া, মো: রাজন মিয়া, মো: গফুর মিয়া,সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন ১৮৮৬ সাল ও তার পূর্ববর্তী সময়ের শ্রমিকদের ধারাবাহিক সংগ্রাম, ধর্মঘট আর বুকের তাজা রক্তঝরা লড়াইয়ের ফলশ্রুতিতে শ্রমিকশ্রেণির সামাজিক স্বীকৃতি এবং বিশ্বব্যাপী ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন ও ৮ ঘন্টা বিশ্রামের দাবিতে প্রতিষ্ঠিত হয় মহান মে দিবস। মে দিবস হচ্ছে শ্রমিক শ্রেণির চেতনায় উদ্ধুদ্ধ হয়ে শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার দিন। এই দিনে শ্রমিক শ্রেণির সংহতি সংগ্রাম ও শপথের দিন। মে দিবস হচ্ছে রক্ত পিচ্ছিল আঁকাবাকা পথ ধরে অর্জিত শ্রমিকশ্রেণির নিজস্ব দিবস। তাই মে দিবসের অজেয় শিক্ষাকে উর্দ্ধে তুলে ধরে মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে  শ্রমিকদের আন্দোলন সংগ্রাম ব্যতিত কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না তাই সকল শ্রমিকদের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে তার অধিকার আদায়ের সংগ্রাম অগ্রসর করে নিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain