শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেট গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ হারালেন ফাহিম

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে চুরিকাঘাতে আহত ফাহিম বৃহস্পতিবার সকালে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। নিহত ফাহিম একই ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে ফাহিম আহমদদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দিবাগত রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিমকে ছুরিকাঘাত করেন ফুফাত ভাই সাইদ আহমদ।

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain