শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাবেক সভাপতি ইকবাল মনসুর, সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ ও কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ এটিএম তুরারসহ মৃত্যুবরণকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে গত রবিবার (৪ মে) এসোসিয়েশন কার্যালয়ের ডা. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনোয়ার হোসেন, সদস্য মামুন হাসান, দুলাল হোসেন, নাজমুল কবির পাভেল, শাহ মো. কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, এইচএম শহিদুল ইসলাম, আজমল আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মধুবন সুপার মার্কেট মসজিদের সহকারী ইমাম মাওলানা ময়নুল ইসলাম। দোয়া মাহফিলে দেশব্যাপী নিহত সাংবাদিকের রুহের মাগফেরাত ও সদস্যদের পরিবারের সবার সুস্থতা কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain