শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদ -নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করার দাবীতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে ৫ই মে সোমবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সরকার পতনের পর থেকে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে পরিবেশ বিধংসী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার পাশাপাশি একটি চক্র এর নিজেদের ফায়দা হাসিল করে চাঁদাবাজি করছেন। অপরদিকে একটি অসাধু চক্র অবৈধ পন্থায় বালু উত্তোলন করে মজুদ করে রেখেছে। এলাকাবাসী বারবার বিভিন্ন সরকারী অফিসে অভিযোগ করেও কোন প্রকার বন্ধের উদ্যোগে উদাসিনতা ছিল উপজেলা প্রশাসন।

বক্তৃতারা বলেন প্রশাসনের সহযোগিতা ছাড়া কখনো এসব সম্ভব নয়। তাই এর ব্যর্থতার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে।নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার নেতৃবৃন্দ বলেন প্রশাসন যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে মজুদকৃত বালু জব্দ করার দাবী জানান। বক্তারা আরও বলেন, রাজনৈতিক অনেক নেতা গোয়াইনঘাটকে এখন লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার যুগ্ম আহ্বায়ক মামুনূর রশিদ, যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমন, সংগঠক সুবান প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain