শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

খালেদা জিয়া ও জুবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে স্বাগত মিছিল বের করা হয়। সোমবার (৫ মে) বিকেলে মিছিলটি নগরীর মহাজনপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুবন মার্কেটে এসে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিলিত হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি আফজল হোসেন, ছাত্রদল নেতা তারেক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সিপলু, তানভীর আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুল তারেক, মিজান আহমদ, ছালিম ইসলাম, জাকির হোসেন তারেক, জাহিদ শিকদার, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা জাকির হোসেন, রায়হান আহমদ, মাহাদি জান্নাত রাফি, রাসেল আহমদ, মাহবুব আহমদ, আবু বক্কর, এম ডি নিশাদ উদ্দিন হানিফ, জাহিদ হাসান নাবিল, ছিদ্দিক আহমদ, জালালাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম হাফিজ সামি, সাধারণ সম্পাদক আব্দুলা আল সালমান, সেস্ট কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি মো. শাহিন আলম, সাগর আহমেদ, সিলেট সরকারি টেকিনক্যাল স্কুল এন্ড কলেজের সহ সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ মাজেদ, জাহিদ, মাসুম, আদিল চৌধুরী, নাবির আহমদ, আরিয়ান খান সজিব, রিফাত, হামিম, নোমান, হামিদ, ইফতি, মারজু, মোস্তাফিজ, ইমন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মাটি স্পর্শ করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমাদের প্রাণিত করেছে। ২০১৮ সালে তিনি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান। তাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain