শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

হবিগঞ্জে হাওরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার আওরা গ্রামে হাওরে ঘাস কাটা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

শনিবার সকালে হবিগঞ্জের আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানান, আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে ঘাস কাটা নিয়ে তাজুল ইসলাম ও সাবাজ মিয়ার পক্ষের দুইজন লোকের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় তারা বাড়িতে এসে বিষয়টি অবগত করলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

গুরুতর আহতদের মধ্যে ইমন মিয়া (১২), রিপন মিয়া (১৮), শাকিল মিয়া (৩০), মকছুদ মিয়া (৩৫), জীবন মিয়া (১৭), সৈয়দ আলী (৬০), জসিম মিয়া (১৩), শাকিব মিয়া (১৭), শহীদ মিয়া (৪০), রানু আক্তার (২০), আব্দুল হামিদ (৫০), কাইয়ুম (৫০), সুজন মিয়া (১৯), সাইদুল রহমান (২৬), আলামিন (৩০), কাছম আলী (৩৫), ইসমাইল (৪০), সাবাজ মিয়া (৫৮), সিতাব আলী (৪৫) ও আব্দুল আউয়াল (৫০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়াধি নিয়ে পুর্ব বিরোধও ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain