শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

খালেদা জিয়া ও জুবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট মদিনা মাকের্টে স্বাগত মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে নগরীর মদিনা মাকের্ট এলকায় স্বাগত মিছিল বের করা হয়। সোমবার (৫ মে) সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মদিনা মার্কেট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু পরিচালনায়

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আজিদ আহমেদ ,শাহিন আহমেদ ,সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমেদ ,জেলা ছাত্রদল নেতা লাহিন বক্স ,জইনুল ইসলাম জয় , সেচ্ছাসেবক দল হাবিব আহমেদ ,রাহুল সেন সৌরভ ,মোরাদ হোসেন ,ছাত্রদল নেতা ইমন আহমেদ ,জাবেদ আবিদ , আহাদ নোমান ,মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সানি ,তানভির ,ফাহিম ,সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহ আলম ,নেওয়াজ ,সোহাগ ,ফারদিন,রিয়াদ,রাজান আহমদ, সুহেল আহমদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ ।

সভায় বক্তরা বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মাটি স্পর্শ করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমাদের প্রাণিত করেছে। ২০১৮ সালে তিনি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান। তাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain