শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় রোগীদের উন্নত সেবা দেওয়ার জন্য ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং কোম্পানি হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর জেনারেল এন্ড টেকনিক্যাল পার্চেজ কমিটির আহবায়ক মোস্তাক আহমদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম, উপ-পরিচালক ডা. তাফহীম আহমদ রিফাত, সহকারী পরিচালক মৃদুল গুপ্ত, অর্থোপ্রেডিক্স বিভাগের অধ্যাপক ডা. ফরিদ আহমদ, ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ডা. মো. আমিনুল ইসলাম, ডা. আবুল বাসার মো. মনিরুল ইসলাম, ডা. হোমায়রা আফসানা প্রমুখ।
ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে অত্যাধুনিক ডেন্টাল ইউনিট, আরভিজি এক্স-রে মেশিন, নিখুঁত রুট ক্যানেল চিকিৎসার জন্য এপেক্স লোকেটর, আল্ট্রাসনিক স্কেলার মেশিন, লাইট কিউর মেশিন ও জীবানুমুক্ত করণের অটোক্লেঢ মেশিন ও ইউভি স্টোরেজ এর মাধ্যমে রোগীদের উন্নত সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain