শিরোনাম :
পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

সিলেটে বাবৌযুপ এর অনুষ্ঠানে অসম্প্রদায়িক বাংলাদেশে রাষ্ট্র, সমাজ ও জাতিকে বিবক্ত করার কোন সুযোগ নেই-ইমদাদ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই পূণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুটি পাতা একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটে গত ১১ মে ২০২৫ খ্রি. রবিবার, ২৫৬৯ বুদ্ধবর্ষ বরণ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনব্যাপী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল’র উদ্যোগে পালিত হয়।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের আয়োজনে তৃতীয় পর্বে ২৫৬৯ বুদ্ধবর্ষ উদযাপন অংশ হিসেবে কেক কেটে বুদ্ধের ২৫৬৯ জন্ম বর্ষ উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমার উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, উদযাপন পরিষদ এর যুগ্ম আহবায়ক অংশু মারমা, সচিব অধ্যাপক বরন চৌধুরী,উপদেষ্ঠা সাধন কুমার চাকমা, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বের বিশ্বশান্তি কামনায় মঙ্গল সুত্র পাঠ, সমবেত প্রার্থনা, বুদ্ধ পুজা ও ধর্মদেশনা।

তৃতীয় পর্বে ২৫৬৯ বুদ্ধবর্ষ উদযাপন অংশ হিসেবে কেক কেটে উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এসময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসম্প্রদায়িক সমাজ, দেশ ও রাষ্ট্র গড়বো। এখানে বিভক্তির কোন সুযোগ নেই। এদেশে বসবাসরত সমস্ত মানুষ আমরা বাংলাদেশী। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই পরিষ্কার কথাটি আমরা সবার কাছে মেসেজ দিতে চাই-এদেশ সবার আমরা সবাই মিলে এদেশ গড়বো।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলাধীন পশ্চিম আধার মানিক সার্বজনীন সম্বোধি বিহারের অধ্যক্ষ, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত সুপ্রিয়ানন্দ থের এবং মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শরনানন্দ ভিক্ষু।

এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমার উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, পরিষদ এর সভাপতি লিটন বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ।

এর আগে দিনব্যাপী আয়োজনে প্রথম পর্বে জগতের সকল প্রানীর সুখ কামনায় ধর্মদেশনা ও সমবেত প্রার্থনা ও দ্বিতীয় পর্বে বিশ্ব শান্তি কামনায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain