শিরোনাম :
হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

বিশ্বনাথে ‘বিক্ষুব্ধ জনতার ব্যানারে’ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ‘বিক্ষুব্ধ জনতার ব্যানারে’ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩রা মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভা স্থালে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় উপজেলার শীর্ষ স্থানীয় কোন ব্যক্তির উপস্থিতি না থাকলেও কিশোর-যুবক বয়সী বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
তবে বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বর্তমান স্থানীয় সাংবাদিকের কাছে বর্তমান চেয়ারম্যান নুনু মিয়ার বিভিন্ন অনিয়ম-দূর্নীতি সম্পর্কে বক্তব্য রাখেন।

মিছিল শেষে শ্রমিক লীগ নেতা সাধু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সফজ্জুল, রিয়ান আলী, যুবলীগ নেতা জমির আলী, শাহান শাহ, মিজান মিয়া, আফরোজ আলী, ছাত্রলীগ নেতা মাছুম খান, আফসার আহমদ, রাজিব আহমদ, মাহবুব আলম, সজিব আহমদ প্রমূখ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর বিনাথ উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র নামে ৩৯ কোটি ৬ লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ আনেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। এরপর ২০২১ সালের ২৩ ডিসেম্বর ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বরাবরে লিখিত অভিযোগ দেন স্থানীয় এমপি মোকাব্বির খান।
আর ওই অভিযোগটি গত ২২ ফেব্রুয়ারী সরেজমিন তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain