শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক নারী দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পালন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য- এই শ্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকসাইড থেকে শুরু হয় শোভাযাত্রা। নারী সহকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, নবনির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, ডিনবৃন্দ ও দপ্তর প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে একটি বিশাল কেক কাটা হয়। কেক কাটার আগে সংক্ষিপ্ত সমাবেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নারীদের ভূমিকা অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক রাষ্ট্র গাড়ে তুলে কাজ করে যাচ্ছেন সেখানেও নারীরা তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। একজন নারীকে শুধু নারী মনে করে নয়, বরং মানুষ মনে করে সুবিধা দেওয়া উচিত। নারীর বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain