শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেটে হত্যা, নারায়নগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের কানাইঘাটে টাকা দেনা-পাওনা বিরোধের জেরে সাইফুল ইসলামকে হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমদকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শাকিলকে সোমবার (৮ ডিসেম্বর) কানাইঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ আভিযানিক চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯।

র‌্যাব্ জানায়, কানাইঘাটের রাতছড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে বন্ধুত্ব ছিলো শাকিলের। তাদের মধ্যে ২ লাখ টাকা দেনা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ নভেম্বর বিকালে শাকিল নিহত সাইফুলের বাড়িতে এসে তাকে নিয়ে দনা বাজারে চলে যায়। সন্ধ্যার দিকে নিহত সাইফুলের ভাই সুফিয়ান আহমদ দনা বাজার থেকে বাবাকে ফোন দিয়ে জানায় মোটরসাইকেল চালক, ভিকটিম ও আসামী শাকিল মোটরসাইকেল যোগে দনা বাজারে যাওয়ার পথে শাকিল তাদের বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে মোটরসাইকেল চালক কিছু সময় অপেক্ষা করে ভিকটিম সাইফুল ফেরত না আসায় মোটর সাইকেলরেখে শাকিলদের বাড়িতে গিয়ে দেখতে পান নিহত সাইফুলকে বেঁধে মারপিঠ করা হচ্ছে। এক পর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

তখন অন্যারা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। গুরুতর আহতবস্থায় সাইফুলকে শাকিলদের বাড়ীর পূর্ব পাশের জঙ্গলের ভিতরে হাত পা বাধা অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain