শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

স্বেচ্ছাসেবক দল নেতা তাহের এর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহেরের বাসায় পুলিশী হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির খান ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম ও নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের সহ বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বাসা বাড়িতে কোনো ওয়ারেন্ট ছাড়াই পরিবারের উপর পুলিশি হয়রানি চালানো হচ্ছে যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি বন্ধের জোর আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain