শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেটে জাসদের ‘অগ্নিঝরা মার্চ’ স্মরণে আলোচনা সভায়-হাসানুল হক ইনু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাজ, রাজনৈতিক দল থেকে গুন্ডা এবং গণতন্ত্রের বাগান থেকে রাজাকার-জঙ্গি বিতাড়িত করতে হবে। তাহলেই রাজনৈতিক শান্তি স্থাপিত হবে।
জাসদ সভাপতি বলেন, ফুলের বাগানে যেমন শুকর যায় না, তেমনি গণতন্ত্রের বাগানে রাজাকার-জঙ্গি যায় না। নির্বাচন ও গণতন্ত্রকে রাজাকার, জঙ্গি, দুর্নীতিবাজদের রক্ষার ঢাল বানাবেন না।
শনিবার (১২ মার্চ) দুপুরে সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির সামনে চারটি বিষয় ১.সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা। ২.বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা। ৩.জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবেলা-দমন করা। ৪.বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো।
তিনি বলেন, আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনের যুদ্ধে আছি। এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। তাই এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যা দ্রব্যমূল্যের উর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জাসদের কেন্দ্রীয় সহ-সভপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ।
সিলেট মহানগর জাসদ এর সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, মৌলভীবাজার জাসদের সভাপতি আব্দুল হক, যুক্তরাষ্ট্য জাসদের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির, সিলেট জেলা জাসদের সহ সভাপতি মজির উদ্দিন আনসার, ফরিদ উদ্দিন, মহি উদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সা. সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain