শিরোনাম :
সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ৩৪নং ওর্য়াডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠান গতকাল বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি ডা: মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বি.কে.এম ৩৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজন ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল শহীদ তাপাদার, ইব্রাহিম আহমদ, এমদাদুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বি.কে.এম দেশ, জাতির কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হেকমতের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষে কাছে পৌছে দিয়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি সিলেট মহানগরীর ঘনঘন লোডশেডিং বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান। তিনি সিলেট মহানগরীর ফুটপাত হকারমুক্ত করে জনগনের স্বাচ্ছন্দে চলাচল ব্যবস্থা করে দিতে সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনারের প্রতি জোর দাবি জানান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain