শিরোনাম :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য ও আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন।
চীনের মার্শাল আর্টের তীর্থভূমি হিসেবে খ্যাত বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠান দুটি হলো শাওলিন ইপো উশু স্কুল, ইয়ানলু কুংফু স্কুল অব শাওলিন।
চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং হেনান ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশের জন্য তাওলু উশু ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের এই বিশেষ প্রশিক্ষণ কোর্সটি *১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ৫০ দিন চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে অনুষ্ঠিত হয়।
টানা ৫০ দিনের কঠোর অনুশীলন ও সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকে চায়না এইড এর অধীনে সমাপনী সনদপত্র ও হেলান ইউনিভার্সিটি থেকে সনদপত্র এবং শাওলিন থেকে স্নাতক সনদপত্র প্রদান করা হয়।
দেশে ফিরে তিনি জানান, শাওলিনের এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা তিনি সিলেটের তরুণ উশু শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেবেন। সিলেটকে বাংলাদেশের উশুর রাজধানী হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain