শিরোনাম :

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত সোমবার (২ নভেম্বর) তাদেরকে আটক করা হয় এসআরবি-৯ এর গণমাধ্যম শাখা বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

 

আটক ব্যক্তিরা হলেন কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

 

এসআরবি জানায়, গত সোমবার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করা ৮ জনকে আটক করা হয়। তারা কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

 

আটক ব্যক্তিদের মধ্যে হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন। পরে তাদের সবাইকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain