শিরোনাম :
হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন

সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট’। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং উপজেলা পর্যায়ে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টে সিলেটের ১৩টি উপজেলার ফুটবল দলের পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ফুটবল দল অংশ নেবে।

শুক্রবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়ামোদী এবং ফুটবলাররা অংশ নেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক ক্রীড়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন ও লক্ষ্য তুলে ধরেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন।

আয়োজকরা জানান, ফুটবল মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি খেলা। শৈশব থেকেই ফুটবলের প্রতি শিশুদের স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। সেই আকর্ষণ ও আগ্রহকে সংগঠিত করে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে উপজেলা পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের খেলার সুযোগ তৈরি এবং বৃহত্তর পরিসরে তাদের তুলে ধরতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain