অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আনন্দঘন পরিবেশে তা উদযাপন করা হয়েছে।আজ ২৬ নভেম্বর রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। তিনি সিলেট ৮নং নগরীর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য ও সিলেট মহানগর সেচ্ছাসেবকদল আহবায়ক কমিটির সাবেক সদস্য রাজপথের সম্মুখ যোদ্ধা, জুলাই ফ্যাসিবাদী আন্দোলনের অগ্র সৈনিক, সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষ্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছান্তে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা গোলাম রব্বানীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দলের যেকোনো আন্দোলন সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনেও রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।