অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চা বাগানগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ আট বছর পর এই নির্বাচনকে ঘিরে দেশের চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৭৭) এর বিভিন্ন পদে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তারাপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্যবস্থাপক মুখ্য সমন্বয়ক রিংকু চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ কার্যক্রম ও বাগানের অন্যান্য সার্বিক বিষয়ের পাশাপাশি অসমাপ্ত মন্দিরের কাজও পরিদর্শন এবং চা শ্রমিকদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেই। পাশাপশি তিনি মনে করেন চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
আমাদের প্রত্যাশা, নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।