শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

কমিটি গঠনের লক্ষে ১১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির ১১ নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭শে মার্চ রাত ৮টার সময় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু।

এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা আলাউদ্দিন বাাদশা, ওয়ার্ড বিএনপি নেতা মন্তাজ আহমদ, আরিফুর রহমান, আশরাফ উদ্দিন, নাজমুল হোসেন রিপন, কবির আহমদ, শেখ জয়নাল আবেদীন, অর্জুন ঘোষ, মির্জা সম্রাট, ফিরোজ আহমদ, মালেক আহমদ, আবু সাঈদ তায়েফ, সোহেল আহমদ, মলয় লাল ধর, জাবেদ আহমদ, রেজাউল উসলাম, কৃষ্ণ ঘোষ, আবুল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, আলেক আহমদ, উজ্জল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেন, সবার মতামতের ভিত্তিতে ১১নং ওয়ার্ডের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হবে এবং তারা দ্রুত সময়ের ভেতরে ত্যাগি, দক্ষ সংগঠকদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

মতবিনিময় সভা শেষে সবার মতামতের ভিত্তিতে খসরুজ্জামান খসরু কে ১১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain