শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কুমিল্লার মনোহরগঞ্জে একুশে এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সায়মুনা (২০), সেলিনা আক্তার (৪৫), তার স্বামী রহুল আমিন (৬৫)। নিহত ৩ জনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ বলেন, একুশে এক্সপ্রেসের বাসটি হিমাচল এক্সপ্রেসের বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম নামের দম্পতি ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে সায়মুনা আক্তার নামের আরেক কলেজ ছাত্রীও মারা যায়। বাস ও আটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক খোকন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain