শিরোনাম :
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

সিলেট কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নতুন স্থাপিত বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ব্ন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত ব্যক্তির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে- সিলেট মেট্রো-হ ১১-৩৩৪৩।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুবন মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। রাত সোয়া ১১টার দিকে কোর্ট পয়েন্টে ফুট ওভারব্রিজের (রাস্তার মধ্যখানে) খুঁটির পাশেই নতুন করে পুঁতা বৈদ্যুতিক একটি খুঁটি হঠাৎ করে ওই মোটরসাইকেল আরোহীর পিঠে এসে আছড়ে পড়ে। এসময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এসে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নতুন করে পুঁতে রাখা ওই খুঁটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিলো। সে লাইনে একটি ট্রাকের উপরের অংশ লেগে ওই খুঁটিতে টান পড়ে এবং খুঁটিটি উপড়ে মোটরসাইকেল আরোহীর উপর এসে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ- ওই বিদ্যুতের খুঁটিটি মাত্র আধ হাত পুঁতে রাখা হয়েছিলো। যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের ত্রুটিপূর্ণ কাজকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তাদের আরও অভিযোগ- জিন্দাবাজার থেকে বন্দরবাজারের দিকে আসা রাস্তার ডিভাইডারে বসানো প্রত্যেকটি বৈদ্যুটিক খুঁটিই এভাবে অল্প করে পুঁতে রাখা হয়েছে। এ ঘটনার মতো আরও দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন তারা।সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain