শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

জগন্নাথপুরে সেজদারত অবস্থায় মারা গেলেন মুসল্লি-জমশেদ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এশার নামাজে সেজদারত অবস্থায় জমশেদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২২ এপ্রিল) সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে এশা ও তারাবি নামাজের জন্য অন্যান্য দিনের মতো স্থানীয় গ্রামের আধুয়া জামে মসজিদে যান জমশেদ মিয়া। এশার চার রাকাত ফরজ নামাজের জন্য জামাতের সঙ্গে তিনি নামাজে অংশ নেন। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের সময় সেজদারত অবস্থায় ওই বৃদ্ধ আর ওঠেননি। নামাজ শেষে লোকজন তাকে ডেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একজন মুসল্লি তাকে ওঠাতে গেলে তিনি সেখানেই ঢলে পড়েন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোস্তাক মিয়া বলেন, নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় তিনি মারা গেছেন। সৌভাগ্যবান ওই ব্যক্তির নামাজে জানাজা শনিবার (২৩ এপ্রিল) বেলা ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain