শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২৫৬৬ বুদ্ধবর্ষ উপলক্ষে শান্তি শোভাযাত্রা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২২, ২৫৬৬ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে দুইদিনের অনুষ্ঠান মালার প্রথম দিন ১৪ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় সিলেট মহানগরীতে এক বর্ণাঢ্য “শান্তি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।
শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এপিপি, এম এ হান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিলেট প্রেস ক্লাব, আব্দুর রশিদ রেনু, সাধারণ সম্পাদক, সিলেট প্রেস ক্লাব, সিলেট বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থেরো, সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দ, বৌদ্ধ সাধারণ সহ সিলেট বৌদ্ধ সমিতির সকল নেতৃবৃন্দ।
আজ ১৪ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় শান্তি সিলেট মহানগরীর ক্বীন ব্রীজস্থ আমজাদ আলীর ঘড়ির সামনে থেকে শুরু করে কোর্ট পয়েন্ট,সাবেক মেয়র কামরান চত্তর, সিলেট সিটি কর্পোরেশন, জিন্দবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শান্তি শোভাযাত্রা শেষ এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বুদ্ধের অহিংস নীতিই পারে সমাজ, দেশ ও জাতিতে শান্তি সমৃদ্ধি বয়ে আনতে।
পরে, বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক লিটন বড়ুয়া, যুগ্ম আহবায়ক অংশু মারমা ও সচিব সেবু বড়ুয়া সবাইকে ধন্যবাদ জানান।
এবং ১৫ মে রবিবার দিনব্যাপি অনুষ্ঠানমালায় সিলেট বৌদ্ধ বিহারে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain