শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

২ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, সুনামগঞ্জে বন্যা সতর্কতা জারি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যা সতর্কতা জারি করেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকায় সুনামগঞ্জের সব কটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, টানা বর্ষণে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই দুই উপজেলার বেশ কিছু বাড়িঘর স্রোতে ভেঙে গেছে এবং গত এক সপ্তাহ রোদ না থাকায় মাড়াই করা ধান শুকাতে পারছেন না হাওরের কৃষকরা। ধান শুকাতে না পারায় পাকা ধান পচে নষ্ট হচ্ছে।

কৃষক জমির মিয়া বলেন, ঢলের পানির সঙ্গে সংগ্রাম করে কিছু ধান কেটে এনেছেন। এখন সেই ধানও রোদের অভাবে শুকাতে পারছেন না। চারপাশে পানি থাকায় গরু ছাগল নিয়েও বিপাকে পড়েছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সুনামগঞ্জ ও মেঘালয়ে ভারী বর্ষণের কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain