শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

মরহুম বদর আহমদ কামরান এর পরিবারে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আকস্মিক বন্যায় সিলেটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সিলেটের মানুষ খুবই কষ্টের মধ্য দিয়ে এই কঠিন সময় পার করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমার আব্বা আজীবন এই নগরীর মানুষের সুখে দুঃখে, আনন্দ বেদনায় পাশে ছিলেন। নগরবাসীর এই দুঃসময়ে আমরা পরিবারের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি এবং সরকারের পাশাপাশি নিজ অবস্থান থেকে ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

(১৯ মে) বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মরহুম বদর আহমদ কামরান এর পরিবারে উদ্যোগে নগরীর বৃহত্তর টুকেরবাজার ও মেন্দিবাগ বিভিন্ন এলাকায় বন্যায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জমশেদ আলী, আলী হোসেন ছাত্র নেতা শহীদ অপু, রাজু আহমদ, আনু বকর, সুহেল আহমদ সুয়েব আহমদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ, এস আর ইজদানি ও টুকেরবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain