শিরোনাম :
সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের

সিলেটে ‘অবৈধ’ হসপিটাল ও ডায়াগনেস্টিক সেন্টারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে কাগজপত্রহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল এবং ডায়াগনেস্টিক সেন্টারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। রবিবার (২৯ মে) সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার একটি ডায়াগনেস্টিক সেন্টার ও ফার্মেসিকে বন্ধ এবং বিশ্বনাথের দুটি ডায়াগনেস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, রবিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে দুটি ডায়াগনেস্টিক সেন্টারকে ৩৫ হাজার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশ্বনাথ উপজেলার মা মনি ডায়াগনেস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং সন্ধানী ডায়াগনেস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ডায়াগনেস্টিক সেন্টারের গবেষণাগারে বিভিন্ন টেস্টের বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ উপকরণ (রিএজেন্ট) পাওয়া যায়।

অপরদিকে, বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট নগরীতে অভিযান শুরু করে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম। অভিযানকালে দরগাহ গেইটের (পশ্চিম) আশ-শেফা মেডিকেল সার্ভিসেস ডায়াগনেস্টিক সেন্টার ও আশ-শেফা ফার্মেসিকে সিলগালা করা হয়। এর মধ্যে ফার্মেসির ছিলো না ড্রাগ লাইসেন্স এবং ডায়াগনেস্টিক সেন্টারে ছিলো নানা অনিয়ম।সূত্র:সিলেটভিউ

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain