শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

গৌহাটিতে নদী সম্মেলন শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের রাজধানী গৌহাটিতে দু’দিন ব্যাপি নদী সম্মেলন শেষে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চৌধুরী তামাবিল সীমান্ত হয়ে দেশে ফিরেছেন।
গতকাল রোববার (২৯ মে) বিকেল ৫টায় তামাবিল সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
তামাবিল সীমান্তে মন্ত্রীকে বিদায় জানান ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এইচ-ই মোহাম্মদ ইমরান, গৌহাটিতে নিযুক্ত উপ-হাই কমিশনার ড. শাহ মো. তানভীর মনছুর।
এ সময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া) এটিএম রকিবুল হক, সহকারি পরিচালক মো. ইমদাদুল ইসলাম, ও সুর্বনা শামীম।
তামাবিল সীমান্তে এসে পৌঁছালে এ সময় তাকে ফুল দিযে স্বাগত জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান,

এছাড়াও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সহ সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ইমিগ্রেশন পুলিশের পক্ষে ইনচার্জ এসআই রুনু মিয়া ও এএস আই সানাউল হক রমজান পররাষ্ট্র মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবির সিও লে. কর্ণেল সাইফুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, তামাবিল স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূইয়া, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত ওসি কে এম নজরুল, জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ, খাদিম নগর ইউপি চেয়ারম্যান আফসর উদ্দিন আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চৌধুরী ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তামাবিলের ঐতিহাসিক বধ্যভূমি (গণকবর) পরিদর্শন করেন এবং ইমিগ্রেশন দপ্তরের স্থায়ী ভবন ও বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কারের আশ্বাস দেন। তিনি তামাবিল স্থল বন্দরের ব্যবসা বাণিজ্যের উন্নয়নসহ সার্বিক বিষয়ে ব্যবসায়ীদের সুযোগ সুবিধার ব্যাপারে খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রী গত ২৭ মে আসামের গৌহাটিতে অনুষ্ঠিত নদী সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain