শিরোনাম :
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১

বন্যা পরবর্তী পুনবার্সন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব-এর সাথে হাফিজ আহমদ মজুমদার এমপি’র সাক্ষাৎ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জুন, ২০২২
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন ও ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, সুরমা ও কুশিয়ারার ক্ষতিগ্রস্থ তীর সংরক্ষণ, বাধ পুনর্বাসন, নদী স্ক্রেপিং, এলজিইডি-এর আওতাধীন বিভিন্ন রাস্তা সংস্কার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সাখে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার সাক্ষাত করেছেন।

বাংলাদেশ সচিবালয়ে তিনি গত সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ ফারুক এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান এলাহী খোকন এবং সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব এ. কে.এম শামীম আক্তারের সাথে সাক্ষাৎ করেন ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতে এমপি মজুমদার কানাইঘাট-জকিগঞ্জের বন্যা ক্ষয়ক্ষতি তুলে ধরেন এবং বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনবার্সনের জন্য নগদ অর্থ, গৃহ নির্মাণ, ঢেউটিনের বরাদ্দ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নিয়ে একটি ডিও লেটার প্রদান করেন ।

পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতে এমপি মজুমদার কানাইঘাট-জকিগঞ্জের সুরমা ও কুশিয়ারার তীর সংরক্ষণ, বাধ পুনর্বাসন এবং নদী স্ক্রেপিং প্রকল্প জরুরীভাবে বাস্তবায়নের জন্য একটি ডিও লেটার প্রদান করেন।

পরে এমপি মজুমদার বন্যার এসব ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান এলাহী খোকনের সাথেও সাক্ষাত করেন ।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম শামীম আক্তারের সাথে সাক্ষাতে এমপি মজুমদার এলজিইডি-এর নির্মাণাধীন ক্ষতিগ্রস্থ রাস্তা, জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ-শেওলা-জিরো পয়েন্ট রাস্তা, আটগ্রাম-জকিগঞ্জ রাস্তা, বাবুর বাজার রাস্তা, বন্যায় ক্ষতিগ্রস্থ মুনসীবাজারসহ অন্যান্য রাস্তা ও কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন-গাছবাড়ি-সুরইঘাট রাস্তা, চতুল বাজার রাস্তাসমূহ জরুরী ভিত্তিতে মেরামতের জন্য অনুরোধ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ-এর সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগ-এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ ।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ এ জনপদের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিৎ। দ্রুত সময়ের মধ্যে নদীসমূহের ডাইক সংস্কার করা হবে যেন আমন ধানের চাষের মাধ্যমে কৃষকগণ আবারো স্বাবলম্বী হয়ে খাদ্য সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain