শিরোনাম :
হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

কমলগঞ্জে বাবার হত্যাকারী ছেলে গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাবার হত্যাকারী ছেলেকে ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ৭২ ঘন্টার পর বুধবার বিকাল পৌনে ৬টায় শমসেরনগর সীমান্তবর্তী ডাবলছড়া এলাকা এ খুনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত- কমলগঞ্জের আদমপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে জহিরুল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবার হত্যাকারী ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার কালে বাগানের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ হত্যার ঘটনায় হত্যাকারীর বড় বোন মরিয়ম বেগম বাদী হয়ে ঘটনার পরেদিন তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে ৭২ ঘন্টা পর ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১২টায় আদমপুর এলাকায় ছেলে জহিরুলের শাবলের আঘাতে বাবা গফুর মিয়া (৫৫) ও মাকে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাবা গফুর মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে জহিরুল পলাতক ছিল। এ ঘটনায় হত্যাকারীর বড় বোন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain