শিরোনাম :
গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবকদলের মিলাদ ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জুন) দক্ষিণ সুরমার রেলগেইট জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকো সহ মরহুম নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনায় করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অসুস্থ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকমল আলী মালাই, বিএনপি নেতা শামশুর রহমান সুজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন মনু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাকালীন সদস্য আক্কাস মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা এলাইস মিয়া, শাহিন আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain