শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) বেলা ১০টায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৩নং তেলীখাল ইউনিয়নের অন্তর্গত বিলাজুর, চাতলপাড় গ্রামসহ বিভিন্ন গ্রামে বন্যা কবলিত অসহায় প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন। তিনি বলেন, বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তা পূরণ করতে হলে সবাইকে পাশে এসে দাঁড়াতে হবে।মার্কেন্টাইল ব্যাংক এর পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে। বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। ত্রান বিতরনে আরও উপস্থিত ছিলেন
এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হাসান কুদরতউল ফেরদৌস, ফাষ্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আলোময় রায়, প্রিন্সিপাল অফিসার, মুর্শেদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, নয়ন দেবনাথ, এক্সিকিউটিভ অফিসার শহরিয়ার, সিলেট সিটি ৮নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ফয়জুল হক ,পাঠানটুলা ব্যাবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক সাহেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain