শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

গোয়াইনঘাটে বন্যাদুর্গতদের পাশে ল্যাবএইড

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে ল্যাএইড।
গতকাল ল্যাব এইডের পক্ষ থেকে উপজেলার পূর্ব জাফলংয়ের নবম খন্ড, অষ্টম খন্ড, সানকিভাঙা, সারির পাড়, আসাম পাড়া, আসাম পাড়া হাওর ও নয়াগাঙের পাড় এবং নলজুড়ি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ল্যাবএইড লিমিটেড সিলেটের সিনিয়র ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারি ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ রেজাউল ইসলাম, সিলেট জোন-০১ এর সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রুবেল মিয়া, রিজিওনাল সেলস ম্যানেজার দেবাশীষ রায়, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান ও নজরুল মল্লিক।
ল্যাবএইড লিমিটেড সিলেটের সিনিয়র ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি সিলেটের বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বিতরণের জন্য সেনাবাহিনীর হাতে আরও দুই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়েছে। সব মিলিয়ে আমরা আড়াই হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain