শিরোনাম :
সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক”

বিএনপি আবুল-তাবুল বকছে-আওয়ামী লীগ বানবাসীদের পাশেই আছে-সিলেটে নানক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যেকোন দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগই দেশের মানুষের সবচেয়ে বেশি আশা-ভরসার স্থান। স্মরণকালের ভয়াবহ বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জবাসীর পাশে ছুটে এসেছিলেন।

নিজের চোখে মানুষের দুঃখ দুর্দশা দেখে তিনি প্রয়োজনীয় ত্রাণসহায়তা বরাদ্দ দিয়েছেন। সেগুলো সুন্দরভাবে বানবাসী মানুষের হাতে পৌঁছে দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য এখন প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেয়া হচ্ছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে এতকিছু সম্ভব হয়েছে।

নানক বৃহস্পতিবার, ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনোয়ার আলীর অর্থায়নে বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

নানক বলেন, খারাপ আবহাওয়া উপেক্ষা করে বন্যার শুরুতেই প্রধানমন্ত্রী সিলেট ও সুনামগঞ্জে ছুটে এসেছিলেন। তিনি বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছেন। শুধু সরকারি উদ্যোগেই নয়, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রী নির্দেশে বন্যা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এখনো প্রতিদিনই তারা বানবাসীদের পাশে ছুটে যাচ্ছেন। খাবার খাইয়ে দিচ্ছেন, নগদ অর্থবিতরণ করছেন। আমরা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নই। তাই কোটি কোটি টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও কোথাও কেউ কোন ধরনের লুটপাটের অভিযোগ তুলতে পারেনি।

তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, এই দলের নেতাকর্মীরা সমালোচনার কোন সুযোগ না পেয়ে প্রতিদিনই আবুল তাবুল বকে যাচ্ছে। এত এত ত্রাণ বিতরণের পরও তাদের চোখে সরকার বা আওয়ামী লীগের তৎপরতা চোখে পড়ছেনা। জনগনের জন্য ভালোবাসা নেই বলেই আমাদের তৎপরতা তারা দেখছেনা। তারা কেবল যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার লোভে উন্মত্ত হয়ে আছে। তবে তাদের সেই দিবাস্বপ্ন কেবল স্বপ্ন হয়েই থাকবে। মানুষ এই দুর্ণীতিবাজদের প্রত্যাখ্যান করেছে।

সিলেটবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা আপনাদের পাশে আছেন। পাশে আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইনশাল্লাহ সবার সম্মিলিত চেষ্টায় আমরা এ পরিস্থিতি থেকে অবশ্যই মুক্ত হবো ইনশাল্লাহ।নানক সিলেটের প্রবাসীসহ যেসব সংগঠন বন্যার্তদের সাহায্য সহযোগীতায় এগিয়ে এসেছে, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওযামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সকালে তিনি সিলেট ও সুনামগঞ্জে বন্যাকবলিত পাচ উপজেলার বানবাসীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘মানবিক’ ঈদ উপহারের চেক স্ব-স্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। দুপুরে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিরের পক্ষথেকে ত্রাণ বিতরণ করেন। এবং

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান,সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব,সিলেট জজেলা আওয়ামীলীগের সাংগঠনিব সম্পাদক এড. রঞ্জিত সরকার,তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বীর আলী,আইন সম্পাদক এড. আজমল আলী,মুক্কিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্ির উদ্দিন,,দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু,উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,সদস্য আব্দাল মিয়া, গোলাব মিয়া,গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্চুর কাদির চৌধুরী এলি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,,জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ,মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আনা মিয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল,সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain